ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার শান্তিপূর্ণভাবে নান্দাইল উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান প্রার্থীর মাঝে আমিনুল ইসলাম শাহান দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৬,৮০৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া আনারস প্রতীক নিয়ে ২৯,৫৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এবং নাজিবুল্লাহর লিটন মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ৯,১২০ ভোট।
এ উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভারয় রয়েছে ১২৬টি ভোটষ কেন্দ্রে। সকল ভোট কেন্দ্রেই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়েছে বলে জানায় সহকারী রিটার্নিং অফিসার।
নান্দাইল উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩,৫৯,৭৬০। ভোটাধিকার প্রয়োগ করেন ৮৫,৪৫৭ জন। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান ১৬৮৪৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন।
উল্লেখ্য যে ষষ্ঠ নান্দাইল উপজেলা পরিষদের নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন শফিউল আলম রাসেল (রাসেল মুন্সি) তালা প্রতীকে ২৮,৪৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাছলিমা বেগম তামান্না ফুটবল প্রতীকে ৫৪,৭৮০ পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।